বিনোদন ডেস্ক কয়েকদিন আগেই ম্যাডোনার শরীরে করোনার অস্তিত্ব মেলে। সোশ্যাল মিডিয়ায় নিজেই ঢাক-ঢোল পিটিয়ে জানিয়েছিলেন সেই খবর।
এমন ঝুঁকিপূর্ণ অবস্থাতেই পার্টি করার অভিযোগ উঠল পপ সম্রাজ্ঞীর বিরুদ্ধে। সেলিব্রিটি ফোটোগ্রাফার স্টিভেন ক্লেইনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন ম্যাডোনা। সঙ্গে রয়েছে তাঁর দুই সন্তানও।
সম্প্রতি স্টিভেন ও ম্যাডোনার সেই পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হয়েছে ব্যাপক সমালোচনা। ছবি দেখে স্পষ্ট, পারস্পরিক দূরত্ব বজায় রাখার কোনও চেষ্টাই করেননি ম্যাডোনা। এই দুই তারকার কারও মুখেই মাস্ক ছিল না। কোনোওরকম সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে দেখা যায়নি এদের। উল্টো একে অপরের গায়ে ঢলে পড়েছেন।
তবে নিয়ম ভাঙার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ম্যাডোনার ম্যানেজার। ম্যাডোনার ম্যানেজার দাবি করেন, পার্টিতে থাকা প্রত্যেকেই একমাসেরও বেশি সময় ধরে কোয়ারেন্টাইনে ছিলেন।
এনডিটিভির খবরে বলা হয়, কিছুদিন আগেই করোনার অ্যান্টিবডি টেস্ট করার ম্যাডোনা। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিলো। শরীরে অ্যান্টিবডির উপস্থিতির অর্থ সেই ব্যক্তি কোনও না কোনও সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
তবে মার্কিন স্বাস্থ্য দপ্তর এখনো নিশ্চিত করে বলেনি যে, অ্যান্টিবডি থাকা মানেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে।