সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৪
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

ইউটিউবে ভিউ: বিশ্বে প্রথম কার্ডি বি, দ্বিতীয় নেহা কক্কর

বিনোদন ডেস্ক  সংগীত অঙ্গনে আরো একটি বড় সাফল্যের দেখা পেয়েছেন ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে সবচেয়ে বেশি দেখা নারী তারকাদের মধ্যে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। প্রথম স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী কার্ডি বি।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ইউটিউবে মূলত যে গানগুলোর মিউজিক ভিডিওতে নেহাকে দেখা যায়, সে সবের মোট ভিউয়ার ৪.৫ বিলিয়ান। এই বিরল সাফল্যকে এক কথায় মাইলফলক বলা যায় এমন বিরাট সংখ্যক ভিউয়ারের নিরিখে। কারণ আজ অবধি বিদেশে তো বটেই, নিজ দেশ ভারতেও তাবড় গায়ক-গায়িকারা নেহার ধারে কাছে ঘেষতে পারেননি।

@ExActs_Charts নামক একটি অ্যাকাউন্ট থেকে ট্যুইটারে এই তালিকা প্রকাশ করা হয় । সেই তালিকায় সারা বিশ্বে ‘মোস্ট ভিউয়ড ফিমেল আর্টিস্ট’দের প্রথম ১০ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেই লিস্টই নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রিট্যুইট করে ভক্তদের উদ্দেশে সুখবরটি জানান নেহা। পরবর্তীতে ইনস্টাগ্রামেও তা শেয়ার করেন জনপ্রিয় এই গায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার তার।

তালিকাটি শেয়ার করে নেহা লেখেন, ‘এর চেয়ে বেশি কৃতজ্ঞ হওয়া সম্ভব নয়! জয় মাতা দি। আপনাদের নেহু।’ ভক্ত-অনুরাগীদের কাছ থেকে ব্যাপক অভিনন্দন পাচ্ছেন নেহা। এ ছাড়া তাঁর ভাই টনি কক্কর লেখেন, ‘তুমি সাফল্যের অন্য নাম। সত্যিই তোমার সাফল্য প্রাপ্য, নেহা।’

ওই তালিকার প্রথম স্থানে রয়েছেন হলিউড গায়িকা কার্ডি বি। যার ইউটিউব ভিডিওগুলোতে ভিউ হয়েছে ৪.৮ বিলিয়ন। অর্থাৎ নেহার থেকে অল্প একটু বেশি। অন্য দুই হলিউড গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে চলে এসেছেন পঞ্চম স্থানে এবং বিলি এইলিশ এক ধাক্কায় এক্কেবারে সপ্তম স্থানে। অন্যদিকে দশম স্থানে রয়েছেন আর এক জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ।

২০০৮ সালে প্রকাশিত হয় ‘নেহা : দ্য রকস্টার’ অ্যালবাম, সুর করেন মিট ব্রোস। ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবিতে তাঁর গাওয়া ‘ধাতিং নাচ’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর তাঁর গাওয়া ‘সানি সানি’ গানটি তাঁকে তুমুল পরিচিতি এনে দেয়। ‘লন্ডন ঠমকড়া’ চার্টবাস্টার হয়।

এরপর একের পর এক হিট গানের জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নেহা কক্কর। ‘মিলে হো তুম’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’,‘কোকাকোলা তু’, ‘দো পেগ মার’, ‘মাহি বে’, ‘ন্যায়না’, ‘ম্যায় তেরা বয়ফ্রেন্ড’, ‘ও সাকি সাকি’ (রিমেক), ‘গরমি’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার।