মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৩
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

অভিনেতা-পরিচালক রানা হামিদ আর নেই

ডেক্সরিপোর্ট  না ফেরার দেশে চলে গেলেন প্রযোজক, পরিচালক ও অভিনেতা রানা হামিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (০৯ মে) রাজধানীর শ্যামলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রানা পাকস্থলীর ক্যানসার ও কিডনি সমস্যায় ভুগছিলেন। নব্বই দশকে একাধিক ছবিতে কাজ করে পরিচিতি পান এ অভিনেতা। ‘গ্যাং লিডার’ ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা বলেন, রানা হামিদ ভাই একাধারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক ছিলেন। দুই মাস ধরে তিনি পাকস্থলীর ক্যান্সার ও কিডনি রোগে ভুগছিলেন। অবশেষে আমাদের ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।

বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও চিত্রনায়ক রানা হামিদ ভাই গত রাত সাড়ে ১১টায় কিডনির সমস্যাজনিত কারণে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরো একজন অভিনেতার চিরবিদায়। সবাই তাঁর জন্য দোয়া করবেন, যেখানেই থাকুন, আল্লাহ যেন তাঁকে ভালো রাখেন।’

রানা হামিদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি এই চলচ্চিত্র ব্যক্তিত্বের আত্মার শান্তি কামনা করেছেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রানা হামিদের প্রথম ছবি ছিল ‘ক্ষমতাবান’, দ্বিতীয় ছবি ‘সন্ত্রাসী রাজা’। অভিনয় পাশাপাশি তিনি তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা রানা চলচ্চিত্রের ব্যানারে শাকিব খান, শাবনূর ও ফেরদৌস অভিনীত ‘সবার উপরে প্রেম’ চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এ ছাড়া ‘বিলেতফেরত মেয়ে’ চলচ্চিত্রের পরিচালক ছিলেন তিনি।

চলচ্চিত্র ছাড়াও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০৯ সালের অক্টোবরে তিনি এফডিসির পরিচালক (কারিগরি ও প্রকৌশলী) হিসেবে নিয়োগ পেয়েছিলেন।