শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

করোনা যুদ্ধে জয়ী হলেন আরও ৭২ পুলিশ সদস্য

ডেক্সরিপোর্ট  প্রানঘাতী মহামারি করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৭২ জন পুলিশ সদস্য। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দেড় শতাধিক পুলিশ সদস্য।

পুলিশ কর্মকর্তারা বলছেন, এতে বাহিনীর অন্যান্য সদস্যদের মনোবল আরও চাঙ্গা হচ্ছে। তাছাড়া প্রথম দিকের তুলনায় আক্রান্তের গতি কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.সাইফুল ইসলাম শানতু জানান, রোববার ৭২ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করার সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আক্রান্তরা পুলিশ সদরদফতর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এটিইউ, টিএন্ডআইএমসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, সরকারের আইইডিসিআরের প্রটোকল অনুযায়ী এ ৭২ পুলিশ সদস্যকে পরপর দুই বার কোভিড-১৯ টেস্ট করানো হয়। টেস্টে দুই বারই নেগেটিভ আসায় তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন চিকিৎসক।

উল্লেখ্য, এ যাবৎ করোনা আক্রান্ত মোট ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এছাড়াও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।