বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৪০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

করোনাভাইরাস: এক সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু দেখল ইতালি

অনলাইন ডেস্ক  চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড দেখল ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি।

শনিবার (৯ মে) একদিনে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে ১৯৪ জন মারা গেছেন। যা গত এক সপ্তাহে সর্বনিম্ন। এর আগে এই ভাইরাসে গত ৩ মে দীর্ঘ ৫৩ দিন পর সর্বনিম্ন ১৭৪ জন প্রাণ হারান। সবশেষ ১০ মার্চ একদিনে ১৬৮ জনের মৃত্যু হয়েছিল। এরপর ক্রমেই বাড়তে থাকে দেশটিতে প্রাণহানি।

এর আগে এ ভাইরাসে গত ৩ মে দীর্ঘ ৫৩ দিন পর ইতালিতে সর্বনিম্ন ১৭৪ জন প্রাণ হারায়। সবশেষ ১০ মার্চ একদিনে ১৬৮ জনের মৃত্যু হয়েছিল। এরপর ক্রমেই বাড়তে থাকে দেশটিতে প্রাণহানি।

এদিকে, ইতালিতে মোট করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ১৮ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মারা গেছে ৩০ হাজার ৩৯৫ জন। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত এক লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমায় সরকার বিধিনিষেধ শিথিল করছে। মহামারির কারণে দেশটির সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৮ মে থেকে বার, রেস্টুরেন্ট, সেলুন ছাড়া অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী রোমসহ ইতালির অনেক শহর।