শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

রবি’র ফ্রি মিনিট ও ডেটা ঘোষণা

অনলাইন ডেস্ক  মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহকদের জন্য ১৩ কোটি মিনিট ফ্রি অফার নিয়ে হাজির হয়েছে মোবাইল অপারেটর রবি। ফ্রি ভয়েস কল অফারের সঙ্গে সঙ্গে রবি ৫০ এমবি করে ডেটা ফ্রি দেওয়ার ঘোষণাও দিয়েছে।

রোববার (১০ মে) রবি তাদের এক কোটি ৩০ লাখ গ্রাহকের জন্যে নিয়ে আসে ১৩ কোটি মিনিট ফ্রি অফার।

তিন দিন মেয়াদের অফারটি গ্রহণ করতে গ্রাহককে ডায়াল করতে হবে *212*10# নম্বরে। অথবা রবি’র My Robi অ্যাপ থেকেও অফারটি গ্রহণ করা যাবে। প্রতি গ্রাহক বিনামূল্যে পাবেন ১০ মিনিট ও ৫০ এমবি ইন্টারনেট। ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আপনার পাশে আছে রবি’ এই স্লোগান যুক্ত অফারটি একজন গ্রাহক কেবল একবারই উপভোগ করতে পারবেন বলেও ঘোষণায় উল্লেখ করা আছে।

সংশ্লিষ্টরা জনায়, পারস্পরিক এই ঘোষণার মাধ্যমে আসলে দেশের টেলিকম খাতে আরেকটা প্রাইস ওয়ার শুরু হয়ে গেল। তারা বলছেন, ডেটার ক্ষেত্রে কোনো বাধা না থাকলেও ভয়েস কল ফ্রি দেওয়ার বিধান নেই। তারপরও কীভাবে এটি করা হচ্ছে সে বিষয়ে জবাব নেই খোদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছেও। বিটিআরসির কেউ কেউ বলেন, করোনার প্রাথমিক পর্যায়ে রবিসহ আরও কয়েকটি অপারেটর ফ্রি ডেটা এবং ভয়েস কল মিনিট দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু বিটিআরসি সেটি আমলে নেয়নি।

শুক্রবার গ্রামীণফোন ঘোষণাটি দেওয়ার পর রবি এবং বাংলালিংক আপত্তি জানালে টেলিকম মন্ত্রী মোস্তফা জব্বার তাদেরকে জানান, চাইলে তারাও একই অফার দিতে পারে। এখন আইন-বিধির চেয়েও মানুষের প্রয়োজনকে বড় করে দেখতে হবে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রবি তাদের অফারটি নিয়ে হাজির হয় বলে জানা গেছে।