শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

অনলাইন ডেস্ক  ভারতে চলমান লকডাউনের মধ্যে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। রোববার (১০ মে) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ ভর্তির পর বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই বলছে, গত রাতে তিনি অস্বস্তিতে ভুগছিলেন। এ সময় ৮৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে ওই হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ডে ভর্তি করানো হয়।

তবে তার একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, তার অন্য সব প্যারামিটার ভালো আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যসভায় রাজস্থান থেকে নির্বাচিত বর্তমান পার্লামেন্টের একজন বিরোধী দলীয় সিনিয়র নেতা তিনি। আর ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।