বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:০১
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

মারা গেছেন পিকে অভিনেতা সাই গুন্ডেওয়ার

অনলাইন ডেস্ক  ফের বলিউড থাবা বসাল ক্যানসার। এবার ছিনিয়ে নিল ‘পিকে’ খ্যাত অভিনেতা সাই গুন্ডেওয়ার-কে। মাত্র ৪২ বছর বয়সেই মারা গেছেন এই অভিনেতা।

জানা গেছে, মস্তিস্কের ক্যানসার আক্রান্ত হয়েছিলেন সাই গুন্ডেওয়ার। গত একবছরই সাই চিকিৎসার জন্য লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। অস্ত্রপচারও হয়েছিল তাঁর। তবে শেষরক্ষা হলো না।

এই অভিনেতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে টুইট করেছেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী অনিল দেশমুখ।তিনি লিখেছেন, অভিনেতা সাই প্রসাদ গুন্ডেওয়ার, যিনি জনপ্রিয় ছবি পিকে-তে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে তিনি হেরে গিয়েছেন। তার মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যু ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে বড় ক্ষতি। পরিবারের প্রতি সমবেদনা রইল।

পিকে ছাড়াও বাজার, রক অন-এর মতো ছবিতে অভিনয় করেছেন সাই গুন্ডেওয়ার। এমটিভির জনপ্রিয় শো স্প্লিটস ভিলা -২০১০-এর প্রতিযোগী ছিলেন সাই। শেষবার তাঁকে দেখা গিয়েছিল আমেরিকান রিয়েলিটি শো-এর ভারতীয় সংস্করণেও দেখা গিয়েছিল তাঁকে। গত বছর সালমান খানের যুবরাজও দেখা গিয়েছিল তাঁকে।