কামরুজ্জামান শাহীন,ভোলা করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধে ভোলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ১০ স্থানে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
বৃহ¯পতিবার(১৪) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে এ টানেলের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা-৩, লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন।
সংসদ সদস্য নূরনবী চৌধূরী শাওনের ব্যক্তি উদ্যোগ ও অর্থায়নে এসব জীবানুনাশক টানেল স্থাপন করা হয়। পরে ভোলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি।
এসময় সংসদ সদস্য নূরনবী চৌধূরী শাওন বলেন, প্রধান মন্ত্রীর ৩১ বিধির আলোকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা দেশের মানুষের কল্যানে কাজ করবে তাদের সুরক্ষার জন্য এসব জীবানুনাশক টানেল” ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা-২,বোরহানউদ্দিন ও দৌলতখান আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আ’লীগ সভাপতি ফজলুল কাদের মঞ্জু প্রমূখ।