বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:০৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চরফ্যাশনে বিএনপি’র ত্রান সামগ্রী বিতরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রমন মোকাবেলায় ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে অসহায়,ঘরমুখী ও কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন বিএনপি।

গত বৃহস্পতিবার সকালে জাহানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ সহিদ মিয়ার বাসভবনে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
জাহানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ সহিদ মিয়া বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে, চরফ্যাশন মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের পক্ষে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

জাহানপুর ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর ছাযেদ, জাহানপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, সাধারন সম্পাদক আলগীর ডাক্তার, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, যুগ্ন সম্পাদক মোতালেব মাষ্টার, এওয়াজুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহেআলম, জাহানপুর ইউনিয়ণ যুবদলের সভাপতি মো. নাজিম উদ্দিন,সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য মো. মোসলেউদ্দিন,ছাত্রদলের সভাপতি ইব্রাহীন আজমীর লিটন, সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, শ্রমিকদলের সভাপতি মোসলেউদ্দিন,সম্পাদক মজির উদ্দিন,মৎস্যজীবীদলের সভাপতি মো. হারুনসহ জাহানপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।