বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:১১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাড়ী লকডাউন,পরিবারের খোঁজ রাখছেন ফাইভ স্টার ক্লাব এর সদস্যবৃন্দ

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (হাজির মোড়) বাসিন্দা মোঃ বাবর আলীর স্ত্রী মোছাঃ বানু আরা বেগম নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসলে গত ১২মে ভোর বেলা। ঐ দিন রাতে এলাকাবাসী খবর পেয়ে তার পরিবারের ৬ সদস্য সহ পুরা বাড়ী লকডাউন করেন।

লকডাউন এর পর থেকে তার পরিবারের দায়িত্ব পালন করছেন স্থানীয় ফাইভ স্টার ক্লাব এর সদস্য বৃন্দ। ১৫মে শুক্রবার জুমার নামাজের পর তার বাড়িতে খোঁজ খবর নিতে উপস্থিত হন ফাইভ স্টার ক্লাব এর সভাপতি মোঃ মতিউর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুনসহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

এসময় ক্লাব এর সভাপতি ও সাধারণ সম্পাদক বানু আরার পরিবারের সকলের খোঁজ খবর নেন এবং তাদেরকে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান। ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান মুকুল বলেন অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব আসুন আমরা সকলে এই পরিবারের পাশে দাঁড়াই করোনার প্রভাব বিস্তার রোধে সরকারের পাশাপাশি আমরাও দায়িত্বশীল আচরণ করি। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন বলেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই পরিবারের পাশে দাঁড়িয়েছি আসুন আমরা যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়াই।