বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় প্লাজমা থেরাপি শুরু করবে ঢাকা মেডিকেল

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসের চিকিৎসায় এবার প্লাজমা থেরাপির দিকে হাঁটছে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ খান এই তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ডা. এম এ খান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে খোঁজ নিয়ে জেনেছি, প্লাজমা থেরাপি এখনো পর্যন্ত সবচেয়ে কার্যকরী ব্যবস্থা। আমি গতকাল রাতে আমেরিকার একজন হেমাটোলজিস্টের সঙ্গে কথা বলছিলাম। তিনি একটি হাসপাতালের দায়িত্বে আছেন। ওই হাসপাতালে মোট ২৩ জনকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। এদের ভেতরে অবস্থার উন্নতি হয়েছে ২১ জনের। বাকি দুজনের অবস্থা আগের মতো আছে। সেজন্য আমরাও বৃহৎ আকারে প্লাজমা থেরাপির কথা চিন্তা করছি।’

তিনি বলেন, ‘এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডোনার পাওয়া। সেজন্য প্লাজমা থেরাপি করা বেশ ঝামেলাযুক্ত। আবার এই পদ্ধতিতে করোনায় আক্রান্ত রোগীকে বাঁচানো সহজ। সেজন্য গণমাধ্যম ও সরকারকে দায়িত্ব নিতে হবে মানুষকে সচেতন করার। যাতে করোনাযুদ্ধে সুস্থ হয়ে উঠা রোগী আরেকজন রোগীর জীবন বাঁচাতে প্লাজমা ডোনেট করতে চান।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির বলেন, কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় এ উদ্যোগ আশার আলো করোনা চিকিৎসায়। ধারণা করা হচ্ছে এই ভাইরাসেরও এন্টিবডি তৈরি হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সিউশন মেডিসিন বিভাগের অধীনে প্লাজমা গ্রহণের পুরো প্রক্রিয়াটি শুরু হবে শনিবার থেকে।

প্লাজমা থেরাপির বিষয়টি এখন পর্যন্ত আলোচনার পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও প্রথমবারের মতো কোভিড বিজয়ীদের দেহ থেকে প্লাজমা সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দাতা হিসেবে এগিয়ে এসেছেন তিনজন স্বেচ্ছাসেবী চিকিৎসক।

চিকিৎসকরা মনে করেন, যেকোনো ভাইরাস থেকে সেরে ওঠা রোগীর দেহে তৈরি হয় ওই ভাইরাসেরই এন্টিবডি। ধারণা করা হয়, মারাত্মক সংক্রমণ ঘটানো ভাইরাস করোনায় ক্ষেত্রেও তেমনটি হয়, এজন্য সুস্থ রোগীর রক্তের প্লাজমা দিয়ে আক্রান্ত রোগীর চিকিৎসা দেয়ার বিষয়েও কথা হচ্ছে বিশ্বব্যাপী।