মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বগুড়ায় দুই নার্স করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বগুড়ায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে দুইজন নার্সের করোনা শনাক্ত হয়েছে। তারা মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে নতুন যোগ দিয়েছেন। এর আগে তারা ঢাকায় ছিলেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।

ওই দুই নার্সের মধ্যে একজনের বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। তিনি ঢাকা থেকে এসে গত বুধবার মোহাম্মদ আলী হাসপাতালে যোগ দেন। করোনা পরীক্ষার জন্য ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। আরেক নার্সের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলায়। তিনি ৩০ এপ্রিল ঢাকা থেকে বগুড়ায় এসে ১২ মে মোহাম্মদ আলী হাসপাতালে যোগ দেন। পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়।

ডেপুটি সিভিল সার্জন বলেন, শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর সবগুলো বগুড়া থেকে সংগ্রহ করা। এর মধ্যে ওই দুজন নার্সের করোনা পজিটিভ।

ডেপুটি সিভিল সার্জনের দেওয়া তথ্যমতে, শুক্রবার পর্যন্ত এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে কর্মরত দুজন চিকিৎসক, পাঁচজন নার্স এবং একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ ছাড়া এ জেলায় দুজন উপ-পরিদর্শকসহ (এসআই) করোনায় আক্রান্ত পুলিশ ১১ জন। বাকিরা বিভিন্ন শ্রেণি পেশার।