শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:০১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে অস্বচ্ছল ব্যাক্তিদের মাঝে বিএনপির ত্রান বিতরন

 

শামীম আহমেদ  বিএনপি চেয়ারপার্সণ বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে কভিড-১৯ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের জাতীয় দূর্যোগের সময় বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে কর্মহীন, অসহায়, অস্বচ্ছল ২ শতাধিক দারিদ্র পরিবারের মাঝে চাল,আলু,ডাল পেয়াজ সহ ১০ কেজি পরিমানের খাদ্য সামগ্রী উপহার বিতরন করা হয়েছে।

আজ শনিবার (১৬ই) মে জাগুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দুপুরে সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ৪৬ নং আস্তাকাঠী সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের মাঠে বসে এসকল খাদ্য সামগ্রী বিতরন করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু,বরিশাল সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক ও জাগুয়া ইউনিয়ন বিএনপি আহবায়ক আলহাজ্ব মন্টু খান, সাবেক সভাপতি ডাঃ ফজলুর রহমান সরদার, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম টুটু,মনিরুজ্জামান জামাল, যুবদল সভাপতি আনোয়ার হোসেন সহ জাফর খান,খলিলুর রহমান, রেজাউল ইসলাম স্বপন,মজিবর রহমান ও মিজানুর রহমান মামুন প্রমুখ।