শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:০৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ফুলবাড়ীতে নতুন করে এক যুবক করোনায় আক্রান্ত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) সংবাদদাতা  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্রমেই লম্বা হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের তালিকা।

আজ ১৬ মে শনিবার নতুন করে আরো এক যুবকের শরীরে করোনা ভাইরাস (কোভিট-১৯)এর অস্তিত্ব পাওয়া গেছে।এ নিয়ে উপজেলায় এখন পর্যন্ত ৫ জন করোনায় আক্রান্ত হলেন।আক্রান্তদের মধ্যে তাজুল ইসলাম নামের একজন ইতিমধ্যেই সুস্হ্য হয়ে বাড়ীতে ফিরে গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৮মে পরীক্ষার জন্য ১৯ জনের নমুনা প্রেরণ করা হয়।আজ ১৬ মে প্রেরিত নমুনার ফলাফল আসে এর মধ্যে ১৮ জনের ফল নেগেটিভ।আজ নতুন করে সফিকুল ইসলাম(২৫) নামের যুবকের শরীরে কোভিট-১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে।সে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃশামসুন্নাহার বলেন,আজকে নতুন করে করোনায় আক্রান্ত যুবক হাসপাতালে আইসোলেশনে থাকতে অনীহা প্রকাশ করায় তার বাড়ীতেই আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।বাড়ীতে আইসোলেশনে রেখেই তার সুচিকিৎসা প্রদান করা হবে।