রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইন্দুরকানিতে তিনজনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগের করোনা পরীক্ষাগার থেকে পিরোজপুরের সিভিল সার্জনের কাছে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে জেলায় ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত ১৩ এপ্রিল জেলার মঠবাড়িয়া উপজেলায় প্রথম এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এর পর থেকে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত এক সপ্তাহে ১৪ জনের করোনা শনাক্ত হলো।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ইন্দুরকানি উপজেলার দুই নারী ও এক যুবকের করোনা প্রতিবেদন ‘পজিটিভ’ এসেছে। কোভিড-১৯-এ আক্রান্ত এই দুই নারী ঢাকা এবং ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। গত মঙ্গলবার তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার রাতে করোনার সংক্রমণ শনাক্তের প্রতিবেদন আসার পর রাতেই আক্রান্ত তিনজনের বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, খবর পেয়ে রাতেই ওই তিনজনের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। তাঁদের বাড়িতে খাদ্যসামগ্রীও পৌঁছে দেওয়া হয়েছে। লকডাউন থাকা অবস্থায় তাঁদের সরকারের পক্ষ থেকে খাদ্যসহায়তা দেওয়া হবে।

পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, আক্রান্তদের করোনা উপসর্গ প্রকাশ না পাওয়ায় তাঁদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শ্বাসকষ্ট দেখা দিলে বা অসুস্থ বোধ করলে তাঁদের হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। সদর উপজেলায় ১২ জন, ভান্ডারিয়ায় ৯ জন, মঠবাড়িয়ায় ৫ জন, ইন্দুরকানিতে ৩ জন, কাউখালীতে একজন ও নেছারাবাদ উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়। এঁদের মধ্যে চারজন সুস্থ হয়েছেন।