শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৪৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

উজিরপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ডেক্সরিপোর্ট   বরিশাল  জেলার উজিরপুর উপজেলার বামরাইলে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির সরদার (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরো ২ আরোহি আহত হলে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নাসির সরদার মাদারীপুর জেলার ডাসার এলাকার আব্দুর রব সরদারের ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে দুইজন নারী আরোহী নিয়ে গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল নাসির সরদার। পথিমধ্যে উজিরপুরের বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যুবক নাসির ঘটনাস্থলেই মারা যান ও তার সাথে থাকা দুজন আরোহী গুরুত্বর আহত হয়।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। পাশাপাশি আহত দুই নারীকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।