শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২২
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

চট্টগ্রাম জেলা প্রশাসনের আরডিসি করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজমুন নাহার করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এই প্রথম চট্টগ্রাম জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ তম ব্যাচের কর্মকর্তা নাজমুন নাহার বর্তমানে বাসায় সেলফ আইসোলেশনে আছেন বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, শুক্রবার নাজমুন নাহারের নমুনা পরীক্ষার জন্য চমেকের ল্যাবে পাঠানো হয়। শনিবার রাতে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়।

তিনি বলেন, নাজমুন নাহারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সেলফ আইসোলেশনে আছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরণের সহায়তা দেওয়া হচ্ছে।