শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:২৪
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ২১৬, সুস্থ ১০৫

ডেক্সরিপোর্ট  বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ১০৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১১ হাজার ৮৬৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১১ হাজার ১৩৭ জনকে, আর এর মধ্যে ৯ হাজার ২৯০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৭২৯ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৬৬৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ২৩১ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল ও পিরোজপুর ব্যতীত ৪ জেলায় ১২০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র ঝালকাঠি জেলায় গত ২৪ ঘণ্টায় ২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তবে কোন জেলায় কাউকে ছাড়পত্র দেয়া হয়নি।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ৩৬৮ জন এবং এরইমধ্যে ২১৮ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৭৩ জন, পটুয়াখালীতে ৩২, ভোলায় ১৬, পিরোজপুরে ৩৪, বরগুনায় ৪২ ও ঝালকাঠিতে ১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ১০৫ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।

এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ ও দুমকিতে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে মোট ৬ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।