রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

প্রবাসীদের অবস্থা পর্যালোচনায় বিকেলে সংসদীয় কমিটির বৈঠক

ডেক্সরিপোর্ট  করোনা পরিস্থিতিতে প্রবাসীদের অবস্থা পর্যালোচনায় আজ রবিবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।

বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের জানিয়েছেন, করোনাকালে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের কল্যাণে কি কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয়কে বৈঠকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে এ বিষয়ে আরও কি করা যায়, সেই সুপারিশ করা হবে। এছাড়া জাপান ও রুমানিয়ায় নিয়োগকৃত রাষ্ট্রদূতদের উপস্থিত থেকে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরতে বলা হয়েছে।

তিনি আরো জানান, স্বল্প সময়ের জন্য এই বৈঠক বসবে। স্বাস্থ্য বিধি মেনেই সংশ্লিষ্টরা কমিটির বৈঠকে অংশ নিবেন। করোনা পরিস্থিতির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর সংসদীয় কমিটির এই প্রথম কোনো আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

করোনাভাইরাস সংক্রমণের কারণে ২২ মার্চ সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হলেও ২৪ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ওটাই ছিল সংসদীয় কমিটির সর্বশেষ বৈঠক। এরপর ১৮ এপ্রিল এক দিনের জন্য সংসদ অধিবেশন বসলেও কোনো সংসদীয় কমিটির বৈঠক হয়নি। এমনকি অধিবেশনের আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের রেওয়াজ থাকলেও তা হয়নি।