রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২৩
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

উল্লাপাড়া ফের লকডাউন ঘোষণা

ডেক্সরিপোর্ট  সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় অল্প পরিসরে লকডাউন শিথিল করায় শহরের বিভিন্ন বিপনী বিতানসহ দোকানপাটে ঈদের আমেজ লক্ষ্য করা যায়। কেউ মানছে না কোনো রকমের স্বাস্থ্যবিধি না ক্রেতা না বিক্রেতা। দোকানপাট খোলা পেয়ে বহুদিন পর ক্রেতারা দোকানে উপচে পড়েছে।

এর ফলশ্রুতিতে আজ রবিবার সিরাজগঞ্চ জেলা প্রশাসকের মাধ্যমে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে উল্লাপাড়া পৌর এলাকাসহ বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান জানান, পবিত্র ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন দোকানপাটে নারী- পুরুষের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। অনেকে শিশুদের নিয়ে আসছেন এবং তাদের এই ভিড়ের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তাই সবার সুরক্ষার কথা চিন্তা করে আজ রবিবার থেকে উল্লাপাড়া উপজেলায় আবারো লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে ওষুধের দোকান ও মুদি দোকান পূর্বের ন্যায় খোলা থাকবে।