শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০৭
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

গাজীপুরে একদিনে ৬৪ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  গাজীপুর জেলায় নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ ৫৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

রবিবার সকালে গাজীপুর সিভিল সার্জন সূত্রে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ৩৬৯ জনের। এ পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ৫ হাজার ৮৬৪ জনের।

জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ২৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন, কাপাসিয়া উপজেলায় ২ জন, শ্রীপুর উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের কেন্দ্রে গাজীপুরের বাইরে থেকে গৃহিত নমুনা থেকে ২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তবে, শুক্রবার ও শনিবার গাজীপুরে করোনা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।