শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৫৯
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ঝালকাঠিতে নতুন দু’জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৯

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে নতুন করে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন নলছিটি পৌরসভার একটি গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা এবং অপরজন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সর এক নার্স। এ নিয়ে জেলায় ১৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি দ্রুত লক ডাউন করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

জানা গেছে, ৭/৮দিন আগে করোনা’র হটস্পট নারায়নগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে নলছিটির পৌর এলাকার নিজ বাড়িতে আসেন। সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়।

 

শনিবার সন্ধ্যায় রিপোর্টে পজিটিভ আসে। অপরদিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় তার রিপোর্টেও পজিটিভ আসে।

তাঁদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে জানিয়ে ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, নারায়নগঞ্জ থেকে আসা নলছিটিতে এবং রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের টেস্ট রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।

শনিবার রাতে বরিশাল শের-ই -বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় থেকে এ রিপোর্ট জানানো হয়েছে। তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।