শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১৬
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

চট্টগ্রামে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো অফিসে কর্মরত সাংবাদিক আহসান রিটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে তার। এ নিয়ে চট্টগ্রামে মোট তিনজন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম পার্থ জানান, ১০ মে থেকে নিজ বাসায় কোয়ারেন্টিনে ছিলেন আহসান রিটন। শুক্রবার তার নমুনা পরীক্ষার জন্য চমেকের ল্যাবে পাঠানো হয়। শনিবার রাতে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়।

তিনি বলেন, আহসান রিটনের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। জ্বর থাকলেও অন্য উপসর্গ নেই। তার চিকিৎসা নিয়ে করণীয় নির্ধারণে আমরা পরিবারের সঙ্গে কথা বলছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।