শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ফুলবাড়ীতে পুলিশি অভিযানে গাঁজাসহ আটক ১

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতা  কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জেলা পুলিশের নির্দেশনা মেনে নিরলস কাজ করে যাচ্ছে ফুলবাড়ী থানা পুলিশ।করোনা ভাইরাস(কোভিড-১৯)এর বিস্তার রোধ ও আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা।

পাশাপাশি ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলার চ্যালেন্জ।লক্ষ্য অপরাধ ও মাদক মুক্ত ফুলবাড়ী।সব প্রতিকূলতাকে তুচ্ছ করে রাতদিন জেলা পুলিশ সুপারের নির্দেশনা মেনে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা।বর্তমান করোনা পরিস্থিতিতেও অব্যাহত রয়েছে মাদক বিরোধী অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ ১৭ মে বরিবার দুপুরে জেলাপুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার নবিউল হাসানের (ওসি তদন্ত)নেতৃত্বে এসআই মোস্তফা,আনোয়ার ও গৌরাঙ্গসহ অভিযান চালিয়ে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (চৌকিদারটারী) গ্রামের নিজ বসত বাড়ী থেকে ১০কেজি গাঁজাসহ মোঃ মোবাশের(২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে ফুলবাড়ী থানা পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে নবিউল হাসান(ওসি তদন্ত) বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।মামলা প্রক্রিয়াধীন।পাশাপাশি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি যানান।