রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে সাংবাদিকসহ নতুন করে ০৭ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বরিশালে গত ২৪ ঘন্টায় সাংবাদিকসহ আরও ৭ জন করোনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৮০ জনে।

আক্রান্তদের মধ্যে ১ জন হলেন নগরীর ঘোরা চাঁদদাস রোডের বাসিন্দা মোশারফ হোসেন বয়স (৫২) তিনি দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

অন্য একজন নগরীর সাগরদী এলাকার বাসিন্দা নারী বয়স (৩০), অন্য একজন বরিশাল মহানগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৩৬), মুলাদী উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৫০), বানারীপাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৬৫), উজিরপুর উপজেলার বাসিন্দা দুইজন পুরুষ বয়স ৩০ এবং ৩৬ তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

রবিবার ১৭ মে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ ৭ জনের রিপোর্ট পরেজটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস,এম,অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাতজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৭ জন নারী এবং ৫৩ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৫৮ জন, ৫০ থেকে তার উর্ধে ১৫ জন। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ৪০, বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৭জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ৩জন, বাকেরগঞ্জে ২জন, সদর উপজেলা ১জন, মুলাদী ২জন এবং আগৈলঝাড়া ২জন করোনা রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এ জেলায় মোট ৩৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উল্লেখ্য ১৩ মে বরিশাল সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত ০১ জনসহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।