মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, বিকাল ৫:২৩
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

বরিশালে বিএমপি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের জন্মদিন পালিত!

ডেক্সরিপোর্ট: বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজ) মো. শাহাবুদ্দিন খানের  শুভ জন্মদিন মঙ্গলবার (১১ জুন) পালিত হয়েছে।দিবস টি উপলক্ষে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবাদ কর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন ।

তাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বার্তা ফেসবুকেও ছড়িয়ে পড়ে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অন্যান্য কর্মকর্তারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহাবুদ্দিন খান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে গত ৩ এপ্রিল যোগদানের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পরে তিনি ১২ এপ্রিল কর্মস্থলে যোগদান করেন। পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এর আগে শিল্প পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজশাহী, মুন্সিগঞ্জে পুলিশ সুপার ও ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম ও অপারেশন) এবং র‌্যাব-৪, র‌্যাব-১০ ও র‌্যাব-১২ এর কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার সুদান ও কসভোসহ বিভিন্ন দেশে শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানিয়েছেন- তিনি ১৯৬৪ সালের ১১ জুন শৈলকুপার হিতামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।জন্মদিন উপলক্ষে তেমন কোন আড়ম্বর ছিল না। তবে সকালে পরিবার নিয়ে বাসায় স্বল্প পরিসরে আয়োজন ছিল। পরে গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে অংশ নিতে সড়কপথে রওনা দিয়ে রাজধানীতে গেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে- পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয়। এছাড়া তাকে পুলিশের বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তারাও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।