শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০৬
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

করোনায় আরও ১৭৫ পুলিশ আক্রান্ত

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাসে পুলিশের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সামাজিক দূরত্ব ঠিক রাখতে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে পুলিশ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৭ সদস্য। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭৫ জন।

তবে শনিবার সর্বোচ্চ ২৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।পুলিশ সদর দফতরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৭৫ জনের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯৫ সদস্য রয়েছেন। ডিএমপিতেই মোট আক্রান্ত হাজারের বেশি বলে জানা গেছে।

এদিকে সুখবর হলো রোববার সারা দেশের ৪৬ পুলিশ সদস্য করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডিএমপির একটি সূত্র জানায়, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন যারা মাঠে থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তবে মাঠের কর্মকর্তা বাদেও ডিএমপির দুজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।