শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:১৫
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

রেশনিং ব্যবস্থা চালু সহ ধানের লাভজনক মূল্যের দাবীতে মানববন্ধন

ডেক্সরিপোর্ট  সরকারী ত্রান বিতরনে অনিয়ম দূর করাম,পূনাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, আর্থিক প্রনোদনায় স্বচ্ছতা এবং কৃষকের ধানের লাভ জনক মূল্যের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়াকার্স পাটি বরিশাল মহানগর ও জেলা কমিটি।

আজ সোমবার (১৮ই) মে সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মহানগর কমিমিটির উদ্যেগে একর্মসূচি পালিত হয়।

বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মহানগর সদস্য জাকির হোসেন,মহানগর ছাত্র মৈত্রী সভাপতি শামিল শাহরুক তমাল,শ্রমীক ফেডারেশন সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও ছাত্র মৈত্রী জেলা সভাপতি মিন্টু দে প্রমুখ।

এসময় জেলা ও মানববন্ধনের সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু বলেন আমরা করোনা দূর্যোগকালীন সময়ে সরকারকে একটি সমন্বয় কমিটির করার জন্য আহবান জানিয়ে ছিলাম কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের সে প্রস্তাব গ্রহন করে নাই। তিনি আরো বলেন আসন্ন বাজেটে পূর্বের ন্যায় গতানুগতিক বাজেট করা হলে আমরা সেই বাজেট গ্রহন করব না।

এছাড়া সরকারের দেয়া অর্থের প্রনোদনা কারা পাচ্ছেন তাদের নামের তালিকা সরকারের গুরুত্বপূর্ণ স্থানে ঝুলিয়ে রাখার জন্য আহবান জানান।