বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের নাটক ‘প্রোপজ’ ও ‘আই লাভ ইউ’

বিনোদন ডেস্ক  যে মানুষ কে ভালোবাসা যায় তাকে যে কোন পরিস্থিতিতেই ভালোবাসা যায় । প্রিয় মানুষকে সব পরিস্থিতিতেই ভালোবাসতে হয়। স্বাভাবিক কিংবা অস্বাভাবিক। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক আই লাভ ইউ।

প্রেমের পূর্বশর্ত হলো প্রপোজ। প্রিয় মানুষকে প্রোপোজ করতে গিয়ে বাধে নানান জটিলতা। কি সেই জটিলতা, কেনই এই জটিলতা? প্রপোজের এরকম অনেক প্রশ্ন পাওয়া যাবে ঈদের বিশেষ নাটক প্রপোজ এ।

মাবরুর রশীদ বান্নাহর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই ঈদের বিশেষ দুটি নাটক। আই লাভ ইউ নাটকে অভিনয় করেছেন তাহসান খান, সায়লা সাবি সহ আরও অনেকে। আর প্রপোজ নাটকে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, মাহিমা সহ আরও অনেকে। এবারের ঈদে এই নাটক দুটি দেখো যাবে লুমিনো পিকচার্স এর ইউটিউব চ্যানেলে।

মোশন রক এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধায়নে নাটক দুটি প্রযোজনা করেছেন লুমিনো পিকচার্স-এর কর্ণধার আর এইচ তানভীর। তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদের আয়োজন সীমিত আকারে করতে হচ্ছে। এই নাটক দু’টি এ বছরের শুরুতে শুটিং করা। আমরা সব সময়ই দর্শকদের নির্মল বিনোদন দেওয়ার চেষ্টা করে আসছি। এবারো তা অব্যাহত থাকবে। আশা করছি নাটক দুইটি সবার মন ছুঁয়ে যাবে।

আসন্ন ঈদে নাটকটি লুমিনো পিকচার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।