রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার ১০ উপজেলাতে প্রস্তুতকৃত আশ্রয় কেন্দ্রগুলোতে ১ লক্ষ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি ২৪৯৯টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে ওঠানো হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বুধবার সকালে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত জারির পর বরিশালসহ দক্ষিণাঞ্চলে মেঘলা ও ঝড়ো হাওয়া বিরাজ করছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, এবার করোনাভাইরাসের প্রভাবকে মাথায় রেখে জেলা প্রশাসনের নানা ধরনের উদ্যোগের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় জেলার ১০টি উপজেলায় এক হাজার ৭১টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে গতকাল রাত ১১টার মধ্যে প্রায় ১ লাখ ৭ হাজার ২৮৫ জন আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ২ হাজার ৪৯৯টি গবাদিপশু আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে।

আশ্রয় কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পানি সরবরাহসহ শুকনো খাবারের পাশাপাশি খাবারের আয়োজন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় ১০টি উপজেলায় মানসম্মত খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি ২৪৯৯টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে ওঠানো হয়েছে। বিকাল থেকে এসকল আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রাশাসকরা ও উপজেলা নির্বাহী অফিসারা।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, আশ্রয়কেন্দ্রেগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পানি সরবরাহসহ খাবারের আয়োজন করা হয়েছে। ইউএনওরা এটা করেছেন।