মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের কারো নাম পরিচয় জানা যায়নি। তবে, নিহতদের মধ্যে ১০ জন বয়স্ক এবং ৩ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রাকটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টিতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

ট্রাকে থাকা রড ত্রিপল দিয়ে ঢাকা ছিল। আর ত্রিপলের ওপর মানুষ ছিল। ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে নিচে চাপা পড়া মানুষগুলো বের হতে পারিনি। ঘটনাস্থলেই তারা মারা গেছেন।

মরদেহগুলো উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় পাঠানো হচ্ছে।