মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৭
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

দেশে করোনায় মৃত্যু ২৪, শনাক্ত ১৬৯৪

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৪ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১৩ জন ঢাকা বিভাগে এবং বাকি ১১ জন অন্যান্য বিভাগে মৃত্যুবরণ করেন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩২ জনে। পাশাপাশি নতুন করে আরো ১ হাজার ৬৯৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

শুক্রবার(২২ মে)দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৯ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৬৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২০৫ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৫৮৮ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৯০ জনে।