শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

সাত বিদেশির বিরুদ্ধে সিআইডির অর্থপাচার আইনে মামলা

ডেক্সরিপোর্ট:ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করে জালিয়াতির মাধ্যমে টাকা তোলার ঘটনায় এবার সাত বিদেশির বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। 

সিআইডির সাইবার তদন্ত বিভাগের এসআই প্রশান্ত কুমার সিকদার বাদী হয়ে এই মামলা করেন। গত সোমবার রাজধানীর বাড্ডা থানায় মামলাটি করা হয়।

এর আগে গত ৩ জুন খিলগাঁও থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত বিদেশির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত।

সিআইডির এসআই প্রশান্ত কুমার সিকদার মামলার এজাহারে বলেন, ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ ১ জুন জানায়, গত ৩১ মে রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাড্ডায় এটিএম বুথ থেকে সংঘবদ্ধ জালিয়াত চক্রের দুই বিদেশি সদস্য অবৈধভাবে প্রায় সাড়ে চার লাখ টাকা উত্তোলন করেন।

সিআইডির প্রশান্ত কুমার সিকদার আরও বলেন, ১ জুন তিনি জানতে পারেন, খিলগাঁও ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে সংঘবদ্ধ ডিজিটাল জালিয়াত চক্রের দুই বিদেশি সদস্য মুখোশ ও টুপি পরে প্রবেশ করেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় এটিএম বুথের নিরাপত্তাপ্রহরী তাঁদের আটক করার চেষ্টা করেন। তখন স্থানীয়রা দেনিস ভিতোমস্কিকে আটক করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সিআইডির জিজ্ঞাসাবাদে আসামি দেনিস জানান, তিনি এবং তাঁর সহযোগীরা ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ডিজিটাল কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা চুরি ও উত্তোলন করে আসছেন। পরবর্তীতে ডিজিটাল জালিয়াতি চক্রের আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গত ২ জুন জালিয়াত চক্রের ছয়জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন, দেনিস ভিতোমস্কি (২০), নাজারি ভজনোক (১৯), ভালেনতিন সোকোলোভস্কি (৩৭), সের্গেই উইক্রাইনেৎস (৩৩), শেভচুক আলেগ (৪৬) ও ভালোদিমির ত্রিশেনস্কি (৩৭)। আর পলাতক আছেন ভিতালি ক্লিমচুক (৩১)।

খিলগাঁও থানার মামলায় আদালতকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রতিবেদন দিয়ে জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাথমিক তদন্তে জানা যায় যে এই ছয় আসামি সংঘবদ্ধ আন্তর্জাতিক জালিয়াত চক্রের সদস্য। ডিজিটাল জালিয়াতির মাধ্যমে টাকা তোলার জন্য এই আসামিরা বাংলাদেশে এসেছেন।