শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

করোনা সংক্রমণ রুখতে ‘অব্যর্থ দাওয়াই’ অশ্বগন্ধা!

অনলাইন ডেস্ক  বিশ্ব জুড়ে মহামারি সৃষ্টি করা করোনা ভাইরাসের হাত থেকে মুক্তির উপায় খুঁজেছে গোটা বিশ্ব। অনেক দেশের বিজ্ঞানীরা অনেক বার আশার আলো দেখিয়েছেন।

একের পর এক ওষুধ কিংবা ভ্যাকসিনের পরীক্ষামূলক সফলতার গল্প শুনিয়ে যাচ্ছেন। বিশ্ববাসী রাজ্যের কৌতূহল নিয়ে পড়ছে সেসব খবর। কিন্তু কোনটিই চূড়ান্তমাত্রায় নিশ্চয়তা দিতে পারেনি যে, আসলেই সেগুলো বাস্তব ক্ষেত্রে কাজে লাগবে কি না। তাই এখনো ঝুলে আছে করোনা সারানোর ওষুধের বিষয়টা।

শেষমেশ এই ভয়াবহ সংক্রামক ভাইরাসের চিকিত্সায় বিকল্প পথে আশার আলো খুঁজে পেয়েছে বলে জোর দাবি করেছে ভারতের দিল্লি আইআইটির একদল গবেষক। এই প্রতিষ্ঠানের বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের গবেষকরা জাপানের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির’ সঙ্গে যৌথ ভাবে গবেষণা চালিয়ে দাবি করেছেন, করোনা সংক্রমণ রুখতে এক ‘যাদুর কাঠির’ নাগাল পেয়েছেন তারা। আর তা হচ্ছে —অশ্বগন্ধা! তাদের দাবি, করোনার চিকিৎসায় ‘অব্যর্থ দাওয়াই’ হবে তাদের এই আবিষ্কার।

তারা বলছেন, অশ্বগন্ধার মধ্যে ‘উইথানন’ (Withanone) নামের একটি রাসায়নিক রয়েছে যেটি কোভিড-১৯-এর এনজাইমের বিস্তার রোধ করে দিতে পারে।

তাই হাজার চেষ্টা করলেও শরীরে বংশবৃদ্ধি করতে পারবে না করোনা জীবাণু। অর্থাৎ, মানুষের শরীরে করোনা সংক্রমিত হওয়া আর ‘ভাইরাল লোড’ বৃদ্ধির প্রক্রিয়া আটকে দেয় এই রাসায়নিক।

ঐ গবেষকদের দাবি, মানুষের শরীরে এই রাসায়নিকের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই বললেই চলে। তাদের আশা, করোনা মোকাবিলার ক্ষেত্রে অশ্বগন্ধার এই রাসায়নিক অন্যতম হাতিয়ার হয়ে উঠবে। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি করে দেবে। ভারতে অতিপ্রাচীন এই আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসাক্ষেত্রে ব্যাপক চর্চিত বিষয়। সত্যিই যদি পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এই আবিষ্কার করোনা থেকে মুক্তি দিতে পারে তবে সেটা হবে শতাব্দীর অন্যতম এক অর্জন। -জি নিউজ