শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৮
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মালিতে মিনিবাসে লরির ধাক্কা, নিহত ২০

অনলাইন ডেস্ক  পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণাঞ্চলে একটি মিনিবাসের চাকা বিস্ফোরিত হয়ে রাস্তা উল্টে গেলে বিপরীত দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটি লরির ধাক্কায় এটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ২০ জন প্রাণ হারান। গুরুতর আহত হন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে রাজধানীর বামাকোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালির পরিবহন মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে পরিবহন মন্ত্রী জানান, রাজধানী বামাকো থেকে ৫০ কিলোমিটার পূর্বে নারিনা শহরের সংযোগ সড়কে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

মিনিবাসটির একটি চাকা বিস্ফোরিত হয়ে এটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি বাসটিকে দুমড়ে-মুচড়ে দেয়।

এতে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে স্থানীয় গণমাধ্যম বলছে নিহতের সংখ্যা ২৩।

মালিতে সড়ক দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। দেশটির সড়কগুলোর বেহাল দশাই এক অন্যতম প্রধান কারণ।