রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা আক্রান্ত সন্দেহে চেচনিয়ার রাষ্ট্রপতিকে হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক  রাশিয়ার প্রজাতন্ত্র চেচনিয়ার রাষ্ট্রপতি রমজান কাদিরভকে করোনা সন্দেহে মস্কোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ফ্লু সংক্রান্ত লক্ষণ দেখা দেওয়ার পর ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে। এরপর চিকিৎসকদের পরামর্শে মস্কোতে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে বিশেষ বিমানে মস্কোতে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪৩ বছর বয়সী এই চেচেন নেতার করোনা হয়েছে।

মস্কো টাইমসের প্রতিবেদন অনুযায়ী কাদিরভের ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। সে কারণেই সন্দেহ করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন।

কাদিরভ এক সময় ছিলেন চেচেন বিদ্রোহী। রাশিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছেন। ২০০৪ সালে তার বাবা আতঁতায়ীদের হাতে নিহত হওয়ার পর প্রথমে উপ-প্রধানমন্ত্রী, এর পর প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি হন।

মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার রয়েছে দারুণ সখ্য। সে কারণেই চেচনিয়া এখন রাশিয়ার প্রজাতন্ত্র। আর কাদিরভ চেননিয়ার শাসক।

যদিও তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনেক অভিযোগ আছে। তবুও তিনি চেচনিয়ায় দারুণ জনপ্রিয়। তার নেতৃত্বেই যুদ্ধবিধ্বস্ত চেচনিয়া ধ্বংসস্তুপ থেকে মাথা তুলে দাঁড়িয়েছে।