রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আলোচিত চিত্রকর্ম ‘মোনালিসা’ বিক্রির প্রস্তাব

অনলাইন ডেস্ক  পাঁচশ বছর আগে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা পোট্রেট মোনালিসা সম্ভবত বিশ্বের সবেচেয়ে আলোচিত চিত্রকর্ম। ফ্রান্সের ল্যুভ মিউজিয়ামে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু মোনালিসার রহস্যময় হাসি দেখতে আসেন। এবার করোনা পরিস্থিতিতে ৫০ বিলিয়ন ইউরোতে মোনালিসা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ফেবারনোভালের প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন।

ডিস্টিঙ্গুইন মনে করছেন, মোনালিসা বিক্রি হলে বড় রকমের আর্থিক সহায়তা পাওয়া যাবে। তা দিয়ে করোনা পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাবে।

ইতালির জনপ্রিয় চিত্রকর সিভিচ্চি অবশ্য এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, সেটি শিল্পকর্মটি লুভরে রয়েছে ঠিকই। তবে এটি ফ্রান্সের সম্পদ নয়। তাই এই শিল্পকর্ম বিক্রি করা আইনত দণ্ডনীয়। ওয়ার্ল্ড পেইন্টিং ফোরামের তরফেও জানানো হয়েছে, শিল্পকর্মটি বিক্রি করা হলে তারা ফ্রান্সের সরকারের বিরুদ্ধে মামলা করবে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৮১ হাজার ৭০০ মানুষ। ২৮ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে দিনের পর দিন লকডাউনের জেরে অর্থনীতিতে ধস নেমেছে।