সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

অনলাইনে ঈদের কেনাকাটা

ডেক্সরিপোর্ট  করোনাকালে ঝুঁকির কথা বিবেচনা করে শপিং মলে গিয়ে কেনাকাটার কথা হয়তো ভাবছেন না। সীমিত আকারে বিপণিবিতানগুলো খুলে দেওয়া হলেও সংক্রমণের আশঙ্কায় অনেকেই ঘর থেকে বের হতে চাইছেন না। এ ছাড়া ব্যস্ততার কারণেও অনেকের পক্ষে বিপণিবিতানে ঢুঁ মারা সম্ভব হয় না। আর তাঁদের জন্য ঘরে বসেই কেনাকাটার সুযোগ দিচ্ছে অনলাইন মার্কেটপ্লেস। স্বাস্থ্যবিধি মেনে খুব সহজেই আপনি সেরে নিতে পারেন ঈদের কেনাকাটা।

আপনার সামনে রয়েছে অনলাইনে কেনাটাকার বিশাল সুযোগ। বাংলাদেশের নামী ব্রান্ডগুলো এখন অনলাইনে কেনাকাটার সুযোগ দিচ্ছে। ফলে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্স সাইট, ফেসবুক শপ থেকে নানা পণ্য কিনছেন ক্রেতারা। ভার্চুয়াল দুনিয়ায় বাহারি পণ্যের সমাহারে অনলাইনে কেনাকাটা আগের চেয়ে নতুন মাত্রা পেয়েছে।

পোশাক থেকে শুরু করে গয়না, প্রসাধনী থেকে নিত্যপণ্য , টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টফোন, ল্যাপটপ, সবই এখন হাত বাড়ালেই অনলাইনে পাওয়া যায়। দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান বাহারি সব পণ্যের অর্ডার নিচ্ছে অনলাইনে। এক ক্লিকেই ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের আপনার পছন্দের পণ্যের চাহিদার কথা জানিয়ে দিতে পারেন। পণ্যের ডেলিভারি চার্জও রয়েছে হাতের নাগালেই।

অনলাইন শপিংয়ের ক্ষেত্রে পিছিয়ে নেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও। বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অনলাইন শপিংয়ের ফ্যান পেজগুলো। ফেসবুকে পেজ তৈরি করে ক্ষুদ্র উদ্যোক্তারা তাতে দেশি-বিদেশি নানা পণ্য বিক্রি করছেন।