বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৫০
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ফ্ল্যাট–জমি কিনে কালোটাকা সাদা করার সুযোগ আসছে

ডেক্সরিপোর্ট: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফ্ল্যাট ও জমি কেনার ক্ষেত্রে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কালো টাকাকে অর্থনীতির মূলধারায় আনার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আগামী অর্থবছরের বাজেট পেশ করা হয়।

আগে ফ্ল্যাট কেনায় কালোটাকা সাদা করার সুযোগ ছিল। এখন থেকে নতুন করে জমি যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফ্ল্যাট ও জমি কিনলে আয়তনের ওপর এলাকাভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিলে আর কোনো প্রশ্ন করবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রস্তাবিত বাজেটে, রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশায় ২০০ বর্গমিটারের (১ বর্গমিটার = ৯ বর্গফুট) কম আয়তনের ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবন কিনলে প্রতি বর্গমিটারে ৪ হাজার টাকা কর দিতে হবে। ২০০ বর্গমিটারের বেশি হলে দিতে হবে ৫ হাজার টাকা। এ ছাড়া জমি কেনার ক্ষেত্রে প্রতি বর্গমিটারে দিতে হবে ১৫ হাজার টাকা।

একইভাবে ধানমন্ডি, ডিওএইচএস, মহাখালী, লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা, ঢাকা ক্যান্টনমেন্ট, কারওয়ান বাজার, বিজয়নগর, সেগুনবাগিচা, নিকুঞ্জ, চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী , আগ্রাবাদ ও নাছিরাবাদ এলাকায় ফ্ল্যাট ও ভবন কেনায় ২০০ বর্গমিটারের কম আয়তনের ক্ষেত্রে কর দিতে হবে বর্গমিটারপ্রতি ৩ হাজার টাকা। ২০০ বর্গমিটারের বেশি হলে ৫ হাজার টাকা।

এসব এলাকায় জমি কিনলে প্রতি বর্গমিটারে দিতে হবে ১০ হাজার টাকা। অন্য সিটি করপোরেশন এলাকায় ১২০ বর্গমিটারের কম আয়তনের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে দিতে হবে ৮০০ টাকা। ১২০ থেকে ২০০ বর্গমিটারের মধ্যে হলে প্রতি বর্গমিটারে দিতে হবে ১ হাজার টাকা ও ২০০ বর্গমিটারে বেশি হলে কর দিতে হবে প্রতি বর্গমিটারে দেড় হাজার টাকা। এসব এলাকায় জমি কিনলে প্রতি বর্গমিটারে ৫ হাজার টাকা দিতে হবে।

পৌরসভা এলাকায় ফ্ল্যাট ও জমি কিনতে ১২০ বর্গমিটারের কম আয়তনের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে দিতে হবে ৩০০ টাকা। ১২০ থেকে ২০০ বর্গমিটারের মধ্যে হলে প্রতি বর্গমিটারে কর দিতে হবে ৫০০ টাকা। ২০০ বর্গমিটারের জন্য দিতে হবে ৭০০ টাকা। এসব এলাকায় জমি কিনলে প্রতি বর্গমিটারের জন্য ১ হাজার টাকা কর আরোপ করা হবে।

ব্যক্তিখাতে বিনিয়োগে কয়েক বছর ধরে খরা থাকলেও সরকার আশা করছে, এ সুযোগ দেয়া হলে দেশ থেকে অর্থপাচার কমবে এবং উদ্যোক্তারা স্থানীয় শিল্প স্থাপনে আরও উৎসাহিত হবেন।মূলত কালো টাকাকে বিনিয়োগে উৎসাহিত করতে এ সুযোগ দেয়া হয়েছে।