শুক্রবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩৭
শিরোনাম :
সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪

তাপমাত্রা কমতে শুরু করেছে,আরও কমবে

ডেক্সরিপোর্ট:তাপমাত্রা কমতে শুরু করেছে,আরও কমবে।শুক্রবার (১৪ জুন) দুপুরের তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঢাকায় তাপমাত্রা কমেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, শুধু ঢাকা নয়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

অন্যদিকে দেশে মৌসুমী বায়ুর প্রভাব বাড়ছে বলেও জানাচ্ছে আবহাওয়া কার্যালয়। তাদের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অবশিষ্ঠাংশে বিস্তার লাভ করতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ অতিক্রম করে বাংলাদেশের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া কার্যালয়।

বৃষ্টির বিষয়ে শুক্রবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ‘বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।’

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ‘টাঙ্গাইল, ফরিদপুর, নেত্রকোনা, সন্দ্বীপ, খুলনা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।