শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৯:৫৮
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ভোলায় অটোবোরাক-কাকরা ট্রলি মুখোমুখি সংঘংর্ষে নিহত ১, আহত ৩

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় যাত্রীবাহী অটোবোরাক-কাকরা ট্রলি মুখোমুখি সংঘর্ষে সোহেল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৩ যাত্রী।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ভোলা- ভেলুমিয়া সড়কের ব্যাংকেরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ভোলা সদর ভেদুরিয়া ইউনিয়নের উত্তর চরকালি এলাকার জামাল মাস্টারের ছেলে। আহতরা হলেন লাইজু (৩০), শিল্পী (৩০) ও মেঘলা (৭)। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা ও ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সমেছ আলী জানান,মঙ্গলবার দুপুরের দিকে যাত্রীবাহী অটোবোরাক ভেলুমিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি কাকরা ট্রলির সঙ্গে মুখোমখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হন। অপর তিন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রলিটি আটক করেছে।