শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৯:২২
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ঈদ আনন্দে মদ খেয়ে রংপুরে ৫ জনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় চোলাই মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দু’জন। ঈদের দিন রাতে উপজেলার শানেরহাটে সাতবন্ধু মিলে চোলাই মদ পানের পর সবাই অসুস্থ হয়ে বাড়ি ফিরলেও মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় একে একে পাঁচজন মারা যান।

মারা যাওয়া পাঁচজন হলেন- আব্দুর রাজ্জাক, দুলা মিয়া, জাহিদুল হক, চন্দন কুমার এবং লুলু মিয়া। হতাহতদের সবার বাড়ি পীরগঞ্জ ও পার্শ্ববর্তী মিঠাপুকুর ও গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ কুমার সরকার জানিয়েছেন,মারা যাওয়া তিনজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় গ্রেফতার হয়ে তারা জেলেও খেটেছেন। বেশকিছু মামলার বিচারাধীন আসামিও তারা।

এদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশের ধারনা, বিষাক্ত চোলাই মদ পান করে অসুস্থ হয়ে তারা হাসপাতালে না গিয়ে নিজেদের বাড়িতেই গোপনে চিকিৎসা নিচ্ছিলেন।