শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

বরিশালে বৃষ্টিতে পানি উঠেছে সড়ক সহ নিম্নঅঞ্চল প্লাবিত

শামীম আহমেদ  বরিশালে বৈরী আবহাওয়ার কারনে মুষলধরে বৃষ্টিপাতের কারনে শহরের পাকা সড়ক সহ নিম্নঅঞ্চলে পানি উঠে কাচা-ঘড়বাড়ি তলিয়ে গেছে।

আজ বুধবার (২৭ই) মে সকাল আটটা দশ মিনিট থেকে বৃষ্টি পাতের সূচনা হয়ে টানা আড়াই ঘন্টা বৃষ্টি হয় বরিশালে। দুপুর ১২ টা নাগাদ ৯৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এসময় বাতাসের গতিবেগ ছিল ৩১ কিলোমিটার প্রতি ঘন্টায়। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই আকাশ মেঘাছন্ন হয়ে রয়েছে যা আরো এক দিন স্থায়ীত্ব হতে পারে। এটা উত্তর বঙ্গোপ সাগরে বায়ু চাপের ফলে হয়েছে। এজন্য বরিশাল নদী বন্দরের জন্য ২ নম্বর এবং পায়রা সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে একথা বলেছেন আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিচ।

টানা আড়াই ঘন্টা বৃষ্টির কারণে বরিশাল নগরীর পলাশপুর,রসুলপুর,চরের বাড়ি সহ বিভিন্ন এলাকার নিম্নঅঞ্চলে পানি উঠে কাচা ঘড়বাড়ি তলিয়ে গেছে। সড়কে চলাচল করতে কষ্ট হয়ে পড়ে। সকালে শুরুতেই বৃষ্টি হওয়াতে শ্রমজীবী মানুষের যেমন সমস্যা হয়েছে তেমনি আজ ইদের বন্ধের পর অফিস খোলায় কর্মচারীদের অফিসে যেতে বেগ পেতে হয়েছে। নগরবাসী বলছেন, ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত হওয়ায় পানি জমছে সদর রোডসহ বিভিন্ন সড়ক ও গলিতে।