শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৭:৫৩
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ভারী বর্ষণে ঝালকাঠি শহর প্লাবিত

ডেক্সরিপোর্ট  ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব কাটতে না কাটতে ঝালকাঠিতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের দুয়েকটি সড়ক বাদে অধিকাংশ সড়কে পানি জমে গেছে। বেশ কিছু বসত বাড়ি ও দোকানে পানি ঢুকেছে।

বুধবার (২৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো আগাম পূর্বাভাস ছাড়াই বৃষ্টিপাত হয়। সাথে দমকা হাওয়া ছিল।

এদিকে এই ভারি বৃষ্টিপাতের কারণে ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে তলিয়ে গেছে ফসলি জমি। পানিবন্দি হয়ে আছে নিম্মাঞ্চলের মানুষ।

সকাল থেকে ঝালকাঠি জেলায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এসব কারণে চরম ভোগান্তিতে পড়েছে উপকূলীয় জেলা ঝালকাঠির মানুষ।