শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৭:৪৬
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ব‌রিশা‌লে বজ্রপা‌তে কৃষকের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশালে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ও বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮ টার দিকে মুলাদীর ছবিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

মুলাদী থানার ভারপ্রাপত কর্মকর্তা ফয়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস জানায়, বেলা ১২টা পর্যন্ত বরিশালে ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, বাতা‌সের গ‌তি‌বেগ ছি‌ল ঘণ্টায় ৩১ কি‌লো‌মিটার। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে বজ্রবৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

হঠাৎ মুষলধারে একটানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে কিছুটা পানি জমে গেছে, আর এ কারণে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ পড়েছেন বিপাকে।