রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় পৃথক অভিযানে ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ মো. আবু কালাম (৩৩) ও চরফ্যাশন উপজেলার দুলার হাটে ২২ পিস ইয়াবাসহ মো. সাগর (২৩) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার চকঢোষ ৭ নং ওয়ার্ড কুঞ্জেরহাট বাজার এলাকা থেকে ও রাত সোয়া ৩ টার দিকে চরফ্যাশন উপজেলার দুলার হাট আবুবক্করপুর ইউনিয়নের উদামবিল চৌরাস্তায় মাকসুদের মুদি দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. আবু কালাম বোরহানউদ্দিন উপজেলার চকঢোষ ৭নং ওয়ার্ড এলাকার আঃ খালেকের ছেলে ও মো. সাগর চরফ্যাশন থানার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার মো. হাবিবুল্লাহ ছেলে।

বোররহানউদ্দিন থানার ওসি মু.এনামুল হক জানান, মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপ-পরির্দশক(এসআই) (নিঃ) মোহাইমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরঢোষ ৭নং ওয়ার্ড কুঞ্জেরহাট এলাকায় অভিযান চালিয়ে মো. আবু কালাম নামে এক যুবককে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার রাত সোয়া ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আবুবক্করপুর ইউনিয়নের উদামবিল চৌরাস্তায় মাকসুদের মুদি দোকান এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর নামের এক যুবককে ২২ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।