ডেক্সরিপোর্ট বরিশালে নতুন করে আরও ১৩ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৪ জন হয়েছে। মৃত্যু হয়েছে ১ জনের তার বাড়ি মুলাদী উপজেলায়।
নতুন আক্রান্ত শনাক্ত হওয়াদের মধ্যে একজন বরিশাল শেবাচিম হাপাতালের চিকিৎক, একজন নার্স, সিভিল সার্জন কার্যালয়ের একজন নার্স, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য, নগরীর চাঁদমারী এলাকায় ৩ জন এবং ব্যাপ্টিস্ট মিশন রোড, রূপাতলী, পুলিশ লাইনের সামনে আমবাগান, দক্ষিণ আলেকান্দা ও চৌমাথা এলাকার ১ জন করে মোট ৬ জন।
এদিকে জেলায় আক্রান্ত শনাক্ত বাড়লেও নতুন করে কেউ সুস্থ হয়নি। এর ফলে বরিশাল জেলায় সর্বশেষ গত ২৬ মে আরোগ্য লাভ করা দু’জনসহ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৪৫ জন।
বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের মিডিয়া সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত বরিশাল মহানগরীতে ১৪৪ জন, বাবুগঞ্জ উপজেলায় ১২ জন, উজিরপুরে ১০ জন, বাকেরগঞ্জ ও মেহেন্দীগঞ্জে ৬ জন করে, হিজলা ও মুলাদীতে ৪ জন করে, বানারীপাড়া ও আগৈলঝাড়ায় ৩ জন করে ও গৌরনদী উপজেলার ২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।
তাছাড়া শনাক্ত হওয়াদের মধ্যে জেলায় ১২ জন চিকিৎসক, ১৪ জন নার্স, ১ জন মেডিকেল টেকনলজিস্ট, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন স্টোরকিপারসহ সর্বমোট ২৯ জনস্বাস্থ্য বিভাগে কর্মরত।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।