মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ত্রিশালে ছেলের হাতে বাবা খুন

ডেক্সরিপোর্ট  ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ছনকান্দা কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে বাবা আইয়ুব আলীকে (৭০) গলা কেটে হত্যা করে ছেলে এনামুল।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, আইয়ুব আলী তার সম্পত্তি এনামুলকে না দিয়ে অন্যান্য ছেলেদের লিখে দেওয়ার ঘটনায় এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ত্রিশাল থানার ওসি মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আইয়ুব আলী অন্যদের ছেলেদের সাথে থাকত। বুধবার সে এনামুলের বাড়িতে আসে। তিনি আরো জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।