শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ৩:৫৬
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

পটুয়াখালীতে সাংবাদিকসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে এক সাংবাদিকসহ আরও চার জন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন সাংবাদিক ও পটুয়াখালী পৌরসভার মেয়রের তথ্য সহযোগী, একজন মেয়রের গাড়িচালক, একজন পটুয়াখালী হাসপাতালের এক সেবিকার স্বামী ও অপরজন সদর উপজেলার বসাক বাজার এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত ২১ মে পটুয়াখালী পৌরসভার মেয়রের করোনা পজিটিভ হওয়ায় তার সংর্স্পশে যাওয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের নেতা, পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর, তার পরিবারের সদস্যসহ শতাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে জেলায় দুই জন প্রতিষ্ঠানিকসহ ১৯ জন আইসোলেশনে রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। মারা গেছেন তিন জন। এখন পর্যন্ত পটুয়াখালীতে এক হাজার ৮৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে এক হাজার ৩৩৯ জনের। যার মধ্যে ৪৭ জনের পজিটিভ ও এক হাজার ২৯২ জনের নেগেটিভ এসেছে।